Public University Student Association of Gopalpur
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Public University Student Association of Gopalpur, Health/Beauty, Gopalpur, Tangail.
23/07/2026
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃআব্দুস সালাম পিন্টু এমপি মহোদয় "মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় Public University Student Association of Gopalpur এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
06/07/2026
📢 Career Compass
Your Guide to BCS & Government Jobs
Public University Student Association of Gopalpur (PUSAG)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ অনলাইন ক্যারিয়ার সেশন "Career Compass"
সরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুন সুযোগ। এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,
জনাব নাজমুল হক,
প্রশাসন ক্যাডার (৪৪তম বিসিএস)।
তিনি তাঁর বিসিএস প্রস্তুতির অভিজ্ঞতা, কার্যকর প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, পরীক্ষার বিভিন্ন ধাপ এবং সফলতার বাস্তব দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের প্রশ্ন করার সুযোগ পাবেন।
📅 তারিখ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬
🕘 সময়: রাত ৯:০০টা
💻 মাধ্যম: Google Meet
👥 অংশগ্রহণ করতে:
নিচের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। অনুমোদনের (Admin Approval) পর আপনাকে গ্রুপে যুক্ত করা হবে। Google Meet-এর লিংক অনুষ্ঠান শুরুর পূর্বে গ্রুপে শেয়ার করা হবে।
🔗 WhatsApp Group Link: https://chat.whatsapp.com/HoPkOZtCKEbD0WVXnUuzG6
সকল সরকারি চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীকে আন্তরিক আমন্ত্রণ। (পাবলিক/প্রাইভেট/জাতীয়)
আয়োজনে:
Public University Student Association of Gopalpur (PUSAG)
10/06/2026
বিশ্বকাপের আমেজ জমে উঠুক প্রতিটি ক্যাম্পাস , সেই আনন্দের ভাগ বসাতে ফুটবল বিশ্বকাপের সময়সূচি রেখে দিন আপনার ফোনের গ্যালারিতে⚽🏆
29/05/2026
আজ (২৯ মে ২০২৬ খ্রি.) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ,গোপালপুর এর আয়োজনে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল ঈদ পূর্ণমিলনী এবং নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মানিকুজ্জামান, প্রফেসর ডা. আতিকুল ইসলাম, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী মেজর এহসান (বাহাদুর), উইং কমান্ডার মো. রফিকুল ইসলাম, ড. জিয়াউর রহমান (কৃষিবিদ), কৃষিবিদ মো. মোস্তফা হোসাইন এবং ড. বদরুল হক শাহিন (কৃষিবিদ) এবং সংগঠনের সভাপতি মো.শিহাব উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি জ্ঞান, অভিজ্ঞতা ও প্রেরণামূলক আলোচনায় সমৃদ্ধ হয়ে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
PUSAG-এর পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি, সুধীজন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️
আগামিকালের জন্য সবাই রেডি তো?
26/05/2026
পুনর্মিলনী ও গেট-টুগেদার ২০২৬
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, গোপালপুর
"স্মৃতির আঙিনায় ফিরি চেনা প্রাণের টানে..."
সুপ্রিয় সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম। দীর্ঘ ব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে আবারও এক হওয়ার সময় এসেছে। আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আর বিভিন্ন ক্যাম্পাসের সেই সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে 'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, গোপালপুর' আয়োজন করতে যাচ্ছে এক মিলনমেলা।
এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
অনুষ্ঠানের বিবরণ:
তারিখ: ২৯-০৫-২০২৬ ইং
স্থান: গোপালপুর কলেজ অডিটোরিয়াম,গোপালপুর।
সময়: বিকেল ৩.৩০
আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
আহ্বানে
মো.শিহাব উদ্দীন
সভাপতি
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ,গোপালপুর
মাহমুদুল হাসান মাতিন
সাধারণ সম্পাদক
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন,গোপালপুর।
রেজিষ্ট্রেশন করতে ফর্মে ক্লিক করুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6LwsFCfanHSjiOB1jYXiEandUzsgyqcWPr2PZ-R92ATTxRQ/viewform?
21/05/2026
যারা যারা রেজিষ্ট্রেশন করেননি দ্রুত করে ফেলুন।
রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6LwsFCfanHSjiOB1jYXiEandUzsgyqcWPr2PZ-R92ATTxRQ/viewform?
14/05/2026
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন, গোপালপুর-এর সম্মানিত উপদেষ্টা ড. আসাদুজ্জামান স্যার University of Dhaka-এর সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন, গোপালপুর-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর এই অর্জন আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
01/05/2026
যাদের ঘামে গড়ে ওঠে সভ্যতা, তাদের প্রতি শ্রদ্ধা। আপনাদের শ্রমই আমাদের অনুপ্রেরণা।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ,গোপালপুর এর পক্ষ থেকে প্রত্যেক শ্রমিককে জানাই শুভেচ্ছা।
Category
Website
Address
Tangail
Alerts
Be the first to know and let us send you an email when Public University Student Association of Gopalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.